গ্রাফিক্স ডিজাইন কি কি সফটওয়্যার?পর্ব ০২
- Adobe Photoshop
- Adobe Illustrator
- Adobe In-design
- Adobe Dreamweaver
- Inkscape
- CorelDRAW
- Canva
- Blender
- Gravit Designer
Adobe Photoshop
গ্রাফিক্স ডিজাইন এর জন্য অন্যতম একটি বিষয় হলো ফটো ইডিটিং বা ছবিকে ভালোভাবে ফুটিয়ে তোলা। এ সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন ধরনের ছবি এডিটিং, ফিল্টার, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সহ ফটো সম্পর্কিত অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়।
Adobe Illustrator
অ্যাডোবি কোম্পানির আরেকটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপের ডিজাইন কে আরেকধাপ এগিয়ে নিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার লক্ষ্যনীয়। লোগো ডিজাইন, পোস্টার ও ব্যানার ডিজাইন ইলাস্ট্রেটর এর প্রধান কাজ। ব্যবহারকারীদের নিকট জনপ্রিয়, তাই অনেক চাহিদা রয়েছে। Art, Page layout, Logo, Website Mockup সবকিছু এই এক সফটওয়ারের মাধ্যমে করা যায়।
Inkspace
ফ্রি তে গ্রাফিক্স ডিজাইন করতে Inkspace অন্যতম প্রধান সেরা একটা সফটওয়্যার। ভেক্টর নিয়ে কাজ করতে চাইলে, ইংকস্পেস এর জুড়ি মেলা ভার। খুবই চিত্তাকর্ষক ভেক্টর দিয়ে ডিজাইন করতে সক্ষম এটি। আবার এটির সাথে Adobe Tool এর সাদৃশ্য ও আছে। এটি প্রতিনিয়ত আপডেটেড হয়। বিনামূল্যে ব্যবহার করার পাশাপাশি প্রোগ্রামাররা চাইলে এটি নিয়ে কাজ করতে পারবে।
Adobe Dreamweaver
এডোবি ড্রিম ওয়েভার (adobe dreamweaver) মূলত ওয়েব ডিজাইন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিজাইন এর দুনিয়ায় এটিও একটি মাস্টার পিস। এডোবি ড্রিম ওয়েভার দ্বারা আপনি যেকোনো ওয়েব কন্টেন্টকে ডিজাইন করতে পারবেন।
Blender
গ্রাফিক্স ডিজাইনের জন্য কয়েকটা সেরা High Quality সফটওয়্যার এর জন্য ব্লেন্ডার অন্যতম। Visual Effect, 3D Models ও Interactive 3D এর মতো হাই কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য ব্লেন্ডার একটা কার্যকরী সফটওয়্যার। থ্রিডি গ্রাফিক্স নিয়ে কাজ করা আরো একটি মারাত্মক সফটওয়্যার হল ব্লেন্ডার। মূলত থ্রিডি এনিমেশন এর কাজে এই সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হলিউডের অনেক নামিদামি অ্যানিমেশন সিনেমার অনেক অংশই ব্লেন্ডারের মাধ্যমে তৈরি হয়েছে। বিশেষ করে বিনামূল্যের সফটওয়্যার হিসেবে থ্রিডি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ব্লেন্ডার সফটওয়্যারটি অনেক কাজের।
Canva
ক্যানভা হচ্ছে সব পর্যায়ের গ্রাফিক্স ডিজাইনেরদের জন্য সবচেয়ে পরিচিত একটি সফটওয়্যার। ব্লগার, ইউটিউবার ও ডিজিটাল মার্কেটার’দের সবচেয়ে বেশি ব্যবহার করা ডিজাইনিং সফটওয়্যার হচ্ছে ক্যানভা।
No comments