Adobe Photoshop কি এবং কেন?পর্ব ০৩

 Adobe Photoshop CC একটি রাস্টার গ্রাফিক্স এডিটর যা উইন্ডোজ এবং ম্যাক  এর জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার।


এটি অ্যাডোব ইনকর্পোরেট দ্বারা তৈরি এবং প্রকাশিত। এটি মূলত ১৯৮৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম টমাস এবং জন নোল তৈরি করেছিলেন।

সেই থেকে সফটওয়্যারটি কেবল রাস্টার গ্রাফিক্স সম্পাদনায় নয়, সামগ্রিকভাবে ডিজিটাল আর্টে শিল্পের মানে পরিণত হয়েছে।

এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার গ্রাফিক্স ডিজাইন, ফটোগ্রাফি, ওয়েব ডিজাইন,  থ্রিডি অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে বহুল ব্যবহৃত ও বিশ্ব নন্দিত।

এটি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের জন্য দরকার এমনটি নয়; বর্তমান সময়ে এ প্রোগ্রামটি মাইক্রোসফট অফিসের মতই সকলেরই জানা আবশ্যক।

এডোবি ফটোশপ সিসি ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্সনে সম্পাদন করতে অনেক সময় লাগতো।

ফটোশপ পরিবারে সাতটি আলাদা আলাদা সফটওয়্যার আছে । এগুলি হল

  • ফটোশপ সিএস ৫
  • ফটোশপ সিএস ৫ এক্সটেন্ডেড
  • ফটোশপ এলিমেন্টস ৬.০ ম্যাকিনটোশের জন্য
  • ফটোশপ এলিমেন্টস ৬.০ উইনডোজের জন্য
  • ফটোশপ এলিমেন্টস ৬.০ এবং অ্যাডোবি প্রিমিয়ার এলিমেন্টস ৪.০
  • ফটোশপ এক্সপ্রেস বিটা
  • ফটোশপ লাইটরুম ২
  • ফটোশপ সিএস সিক্স
  • ফটোশপ সিসি বা ক্রিয়েটিভ ক্লাউড (এর বিভিন্ন ভার্সন রয়েছে)

ফটোশপ এর বিভিন্ন সংস্করন

অ্যাডোবি ফটোশপ সিসি ২০১৫.৫ প্রকাশের স্ক্রিনশট।

ফটোশপ ১.০

সেপ্টেম্বর ১৯৮৯ অ্যাডোবি কর্পোরেশন ফটোশপ প্রোগ্রামটি কিনে নেওয়ার পর এর ফিচার এ ব্যাপক পরিবর্তন আসে। ১ ফেব্রুয়ারি ১৯৯০ ডিজিটাল কালার এডিটিং ও ইমেজ রিটাচিং সহ ফটোশপ ১.০ ভার্সন রিলিজ হয়। SciTex এর মত উচ্চমানের ফ্ল্যাটফরমে ব্যবহারের জন্য এটি চালু হয় এবং সাধারণ মানের একটি ফটো রিটাচিং এর জন্য ৩০০ ডলার ব্যয় করতে হত তখন।

ফটোশপ ২.০

জুন ১, ১৯৯০ আরো কিছু নতুন ফিচার যুক্ত করে ফটোশপ ভার্সন ২.০ রিলিজ করে। এই ভার্সনে যুক্ত করা হয় adding Paths, CMYK color and the Pen tool এর মত গুরুত্বপূর্ণ ফিচারগুলো।

ফটোশপ ২.৫

১৯৯০ সালের নভেম্বর মাসে সর্বপ্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালানোর উপযোগী করে ফটোশপ ২.৫ রিলিজ করা হয়। এই ভার্সনেই ফটোশপে প্যালেট যুক্ত করা হয়।

ফটোশপ ৩.০

১৯৯৪ সালে ফটোশপ ৩.০ রিলিজ হয়। এই ভার্সনে ফটোশপের লেয়ার প্যানেল যুক্ত করা হয়। এই লেয়ার যুক্ত হওয়ার ফলে ডিজাইনারদের কাজ অনেক সহজ হয়ে যায়। অনেক জটিল বিষয় সহজ হয়ে যায়। থমাস নল ও তার সসহকর্মী ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রমে সেই নব্বই দশকেই কম্পিউটারে ফটো সম্পাদনা প্রবেশ করে নতুন যুগে।

ফটোশপ ৪.০

প্রায় দুই বছর পর ফটোশপের পরবর্তী ভার্সন ফটোশপ ৪.০ রিলিজ হয়। এই ভার্সনে যুক্ত করা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার ও ম্যাক্রো ফিচার দুটি। এছাড়াও ফটোশপের user interface যুক্ত করা হয় এই ভার্সনে।

ফটোশপ ৫.০

১ মে ১৯৯৮ ফটোশপের ভার্সন ৫.০ রিলিজ করা হয়। Editing type, Undo command, History panel, Magnetic lasso tool প্রভৃতি ফিচার চালু করা হয় এই ভার্সনে। ইমেজ এডিটিং এ কিছু বিষয় কত সহজ হয়ে গিয়েছে এই ভার্সনটি রিলিজ হওয়ার পর। এরপর মাত্র ১ বছর পর ফটোশপ ৫.৫ রিলিজ করা হয়। এই ভার্সনে Save for web ফিচারটি যুক্ত করা হয়। আর এর সাথে সাথে PNG ফরমেট এ ইমেজ এক্সপোর্ট করার ব্যবস্থাও পেয়ে যায়।

ফটোশপ ৬.০

বিংশ শতাব্দীর একেবারে শেষপ্রান্তে ফটোশপ ৬.০ রিলিজ হয়। ভেক্টর শেপ, টাইপ টুল, ব্লেনডিং অপশান প্রভৃতি ফিচার যুক্ত করা হয় এই ভার্সনে। এই ভার্সনে টাইপ টুল হয়েছে আরও সহজ। চোখ ধাধাঁনো এফেক্ট দেওয়ার জন্য ব্লেনডিং মোড এই ভার্সনেই পরিপূর্ণতা পায়।

ফটোশপ ৭.০

ফটোশপ ৬.০ রিলিজ হওয়ার ঠিক ২ বছর পর এ যাবত কালের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ভার্সন ফটোশপ ৭.০ রিলিজ হয়। খুব সহজে ফাইল ও ফোল্ডার ব্রাউজ করার জন্য ফাইল ব্রাউজার, ব্রাশ ও প্যাচ টুল যুক্ত হয় এই ভার্সনেই। ফটোশপের পূর্ন রুপ বলতে আমরা এই ভার্সনকেই বুঝি। আজও অনেক বড় বড় বিখ্যাত ডিজাইনারগন ফটোশপ ৭.০ এ কাজ করেন।

ফটোশপ ‍ক্রিয়েটিভ স্টুডিও (সিএস ৮.০)

যেহেতু ফটোশপের ডেভলপমেন্ট একটি চলমান প্রক্রিয়া হিসেবে চলছে। ডেভেলপারগন অক্লান্ত পরিশ্রম করছে নিত্যনতুন ফিচার যোগ করার কাজে। ২০০৩ সালে ডিজাইনারদের প্রয়োজনীয় সবকিছু, গ্রাফিক ডিজাইনে লে-আউট ফিচার, ফটোগ্রাফির সবকিছু যুক্ত করে ফটোশপ রিলিজ করে ফটোশপ ৮.০ (সিএস)। Script, language, grouping of layer প্রভৃতি ফিচার যুক্ত করা হয় এতে। যা কিনা এই প্রোগ্রামটির অন্য এক উচ্চতায় নিয়ে যায়।

ফটোশপ সিএস ২

২০০৫ সালে ফটোশপ সিএস ২ ভার্সন রিলিজ হয়। Red-eye removal tool, Vanishing point tool, Smart object এর মত ফিচার নিয়ে আসে এই ভার্সনে যার সাহায্যে ফটোশপের এডিটিং হয়ে উঠে কোন ধরনের Quality লস করা ছাড়াই। ।

ফটোশপ সিএস ৩.০

২০০৭ সালে ফটোশপ সিএস ৩.০ রিলিজ হওয়ার পর এই সফটাও্য়্যারে আমরা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাই। টুলস এ ব্যাপক পরিবর্তন আসে। এর নেভিগেশান প্রক্রিয়া ফটোশপে কাজ করাকে আর দ্রুততর করে তোলে। ক্যামেরা র ও কুইক সিলেকশান টুলের মত চমতকার বিষয়গুলো যুক্ত হয় এই ভার্সনে।

ফটোশপ সিএস ৪

২০০৮ সালে ফটোশপের নতুন ভার্সন সিএস ৪ আসে। পেনিং(Panning), জুমিং(Zooming), মাস্কিং(Masking), অ্যাডজাস্টমেন্ট প্যানেল(Adjustment panel) ফিচারগুলোকে আধুনিক করে ডিজাইনার কাজকে আরও দ্রুতগতির ও আর চমকপ্রদ করার বিভিন্ন কমান্ড আসে এই ভার্সনে।

ফটোশপ সিএস ৫

২০১০ সালে ফটোশপ সিএস ৫ রিলিজ হয়। এই ভার্সনে যুক্ত হয় Puppet Warp Tool, Bristle tips, Mixer Brush and Automatic Lens correction প্রভৃতি ফিচারগুলো। মাস্কিং ফিচারটিকে আরও আধুনিক করা হয় এই ভার্সনে।

ফটোশপ সিএস ৬

মে ৭, ২০১২ বহুল প্রতিক্ষিত ফটোশপ সিএস ৬ রিলিজ হয়। এই ভার্সনে সম্পূর্ণ নতুন একটি ইউজার ইন্টারফেস আমরা পেলাম। যাতে নিজেদের সুবিধা মত কালার এডজাস্ট করা সম্ভব। Auto saving, patch tool, move tool, blur gallery, vector shape with dash and dotted stroke প্রভৃতি নতুনভাবে সংযোজন করা হয়েছে। অর্থাৎ ফটোশপকে পরিপূর্ন করার যা প্রয়োজন সবই করা হয়েছে এই ভার্সনে। ভিডিও, এনিমেশন তৈরি করা অনেক সহজ হয়েছে এই ভার্সন আসার পর।

ফটোশপ Creative Cloud (সিসি)

ফটোশপের সর্বাধুনিক সংস্করণ ফটোশপ ক্রিয়েটিভ ক্লাউড, Photoshop creative cloud (CC). যা মূলত সফটওয়্যার পাইরেসি কমানোর লক্ষ্যে রিলিজ হয়েছে। এতে করে অ্যাডোবি কোম্পানি তাদের খরচটা কমাতে পারে। যে কারণে তারা ব্যবহারকারীদের জন্য কিছু অর্থ এর বিনিময়ে এটি অ্যাডোবি থেকে ব্যবহার করার সুযোগ/সেবাটি রেখেছে। Smart sharpen ও Camera sharp reduction এর মত অবিশ্বাস্য কিছু ফিচার যোগ করা হয়েছে এই ভার্সনে।

No comments

Powered by Blogger.